🌶️ মরিচ (Chili) — ছবি গণনা কাজ।

এই পেজে মোট কয়টি মরিচের পিকচার রয়েছে তা গুনে দেখবেন  🌶️

মরিচ মৃত্যুঝুঁকি বাড়ায়, না-কি কমায়?

ঝাল খেলে অনেকেরই পেটে সমস্যা দেখা দেয়। তাছাড়া অতিরিক্ত ঝাল হার্ট, লিভার কিংবা শরীরের যেকোনো অঙ্গের জন্যই ক্ষতিকর। তাই অনেকেই যতটা সম্ভব মরিচ খাওয়া এড়িয়ে চলেন। কিন্তু এ সিদ্ধান্ত কতটা সঠিক বলে মনে করেন বিশেষজ্ঞরা, তা কি জানেন?

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

.

রান্নায় একটি অপরিহার্য উপাদান হলো মরিচ। যেকোনো খাবারের স্বাদ বাড়াতে কিংবা পুষ্টিগুণে এ মরিচ সত্যি অনন্য। তবে রান্নায় দেয়া মরিচ আমাদের মৃত্যুঝুঁকি বাড়ায় না কমায়, তা নিয়ে অনেকেই হয়তো দ্বিধাদ্বন্দ্বে ভোগেন।

কাঁচা মরিচে আছে বিটা-ক্যারোটিন, অ্যান্টি-অক্সিডেন্ট, এন্ডোরফিনের মতো উপকারী পুষ্টিগুণ, যা শরীরের রোগ প্রতিরোধক্ষমতা বাড়িয়ে তোলে।

এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। ক্যানসার নিরাময় ও মানসিক অবসাদ কমাতেও শরীরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কাঁচা মরিচ।

কাঁচা মরিচের মধ্যে থাকা উপাদান রক্তে চিনির মাত্রা নিয়ন্ত্রণে রাখে। আর তাই কাঁচা মরিচ ডায়াবেটিস নিয়ন্ত্রণেও সমানভাবে উপকারী।

হৃদ্‌যন্ত্রও ভালো রাখে কাঁচা মরিচ। গবেষকরা বলছেন, হার্ট অ্যাটাকে মৃত্যুর ঝুঁকি ৪০ শতাংশ কমিয়ে দেয় সপ্তাহে চারবার কাঁচা মরিচ খেলে।

ইতালিয়ান একাডেমির গবেষকরা বিষয়টি নিয়ে আট বছরের দীর্ঘ গবেষণা চালান। প্রায় ২৩ হাজার মানুষের খাবারের তথ্য নিয়মিত সংগ্রহ করে তারা দেখেছেন, প্রতি সপ্তাহে যারা চারবার কাঁচা মরিচ খেয়েছিলেন, তাদের অকালমৃত্যু ও হার্ট অ্যাটাকের ঝুঁকি অন্যদের তুলনায় ৪০ শতাংশ কম ছিল।

অন্যদিকে শুকনো মরিচে আছে ভিটামিন এ, যা চোখের দৃষ্টিশক্তি উন্নত করে। রেটিনার কোনো সমস্যা থাকলেও তা উপশম হয়। রক্তে প্লাটিলেট জমাট বাঁধতে দেয় না শুকনো মরিচ। ফলে হাইপারটেনশনের সমস্যাও নিয়ন্ত্রণে থাকে। রক্তচাপও কম থাকে। ঝুঁকি কমে হার্ট অ্যাটাকেরও।

শুকনো মরিচ বেশির ভাগ ক্ষেত্রেই অনেকের বুক জ্বালা, পেটে গ্যাস, অম্বল, বমিভাব এমনকি শরীরে অস্বস্তি বোধ তৈরি করে। তাই চিকিৎসকরা বলছেন, শুকনো মরিচের চেয়ে কাঁচা মরিচ খাওয়া শরীরের জন্য বেশি উপকারী। কেননা, কাঁচা মরিচ শরীরের জন্য কোনো ক্ষতির কারণ হয়ে ওঠে না।

যারা জিমে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা ব্যায়াম করেও শরীরের বাড়তি ওজন কমাতে পারছেন না, তারা প্রতিদিন একটি কাঁচা মরিচ খেয়ে শরীরের অতিরিক্ত ফ্যাট কামাতে পারেন। কাঁচা মরিচ ঘাম তৈরি করে শরীরের জমে থাকা ক্যালেরি পুড়িয়ে বাড়তি ওজন কমিয়ে আনে।

এছাড়া মরিচে থাকা ভিটামিন ‘এ’ হাড় ও দাঁতকে মজবুত করে তোলে। হঠাৎ ঠান্ডা কিংবা সাইনাসের সমস্যা থেকেও মুক্তি দিতে পারে এ মরিচ। মরিচে থাকা ভিটামিন ‘কে’ শরীরের রক্তসঞ্চালন বাড়াতে সাহায্য করে, যা ত্বক ও চুলের জন্যও উপকারী। মরিচের এসব উপকারী গুণ মানুষের মৃত্যুঝুঁকি বাড়ায় না বরং কমায়। তাই প্রতিদিন দুপুরের খাবারে মরিচকে নিয়মিত সঙ্গী করে নিতে পারেন আজ থেকে।

কাঁচা মরিচের অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য পেটের ব্যাকটেরিয়া এবং ইনফেকশন প্রতিরোধে সহায়ক। বিশেষ করে, হেলিকোব্যাক্টার পাইলোরি নামক ব্যাকটেরিয়ার বৃদ্ধি প্রতিরোধে ক্যাপসাইসিন কার্যকর হতে পারে। এটি পাকস্থলীর সংক্রমণ, গ্যাসট্রাইটিস এবং আলসারের ঝুঁকি কমায়। তাই নিয়মিত কাঁচা মরিচ খেলে পেটের সুস্থতা বজায় রাখা সহজ হয় এবং ক্ষতিকারক ব্যাকটেরিয়ার বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়।

অতিরিক্ত কাঁচা মরিচ খেলে কি হয়?

অতিরিক্ত কাঁচা মরিচ খেলে শরীরে কিছু নেতিবাচক প্রভাব দেখা দিতে পারে। এর মধ্যে সবচেয়ে সাধারণ সমস্যা হল পাকস্থলির প্রদাহ এবং অ্যাসিডিটির বৃদ্ধি। কাঁচা মরিচে থাকা ক্যাপসাইসিন অতিরিক্ত মাত্রায় গ্রহণ করলে পাকস্থলির ভেতরের আস্তরণে জ্বালা সৃষ্টি করে, যা গ্যাস্ট্রিক আলসার বা গ্যাস্ট্রিকের ব্যথা বাড়াতে পারে। 

অতিরিক্ত ক্যাপসাইসিন খাবার হজম প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করে এবং ফলস্বরূপ, পেটে ফোলাভাব, বদহজম এবং কনস্টিপেশন হতে পারে। বিশেষ করে যাদের পেটের সংবেদনশীলতা বেশি, তারা অতিরিক্ত কাঁচা মরিচ খেলে এই সমস্যাগুলির সম্মুখীন হতে পারেন। এছাড়াও, অতিরিক্ত কাঁচা মরিচ খেলে হাত ও মুখের জ্বালা, ত্বকের অস্বস্তি এবং কিছু ক্ষেত্রে অ্যালার্জির সমস্যা দেখা দিতে পারে। ক্যাপসাইসিন বেশি পরিমাণে গ্রহণ করলে শরীরের অভ্যন্তরীণ তাপমাত্রা বৃদ্ধি পায়, যা হাইপারথার্মিয়া (অতিরিক্ত তাপমাত্রা বৃদ্ধি) তৈরি করতে পারে। 

এটি রক্তচাপের বৃদ্ধি এবং হৃদস্পন্দন বৃদ্ধির কারণ হতে পারে, যা হৃদরোগ বা উচ্চ রক্তচাপের রোগীদের জন্য বিপজ্জনক হতে পারে। দীর্ঘমেয়াদী অতিরিক্ত সেবনে কিছু ক্ষেত্রে লিভারের সমস্যা বা কিডনি ক্ষতিগ্রস্ত হতে পারে, বিশেষ করে যদি শরীরের প্রাকৃতিক প্রতিরোধ ক্ষমতা কম থাকে। অতিরিক্ত কাঁচা মরিচের কারণে মুখে অস্বস্তি এবং জ্বালাপোড়া হতে পারে, যা খাবার খাওয়ার আনন্দ কমিয়ে দিতে পারে।

উপসংহার

কাঁচা মরিচের উপকার যেমন অসংখ্য, তেমনি এর অতিরিক্ত সেবনের ফলে শরীরে কিছু বিরূপ প্রতিক্রিয়াও দেখা দিতে পারে। সঠিক পরিমাণে কাঁচা মরিচ গ্রহণ করলে তা হজমশক্তি উন্নত করতে, হৃদযন্ত্রকে সুস্থ রাখতে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে। তবে অতিরিক্ত কাঁচা মরিচ খেলে পাকস্থলির প্রদাহ, এসিডিটির সমস্যা এবং পেটের ব্যথার মতো সমস্যা দেখা দিতে পারে। তাই কাঁচা মরিচের উপকার পেতে হলে তা সঠিক মাত্রায় গ্রহণ করা উচিত, যেন এর উপকারিতাগুলো পাওয়া যায় এবং ক্ষতির ঝুঁকিগুলো এড়িয়ে চলা সম্ভব হয়।

রান্নার স্বাদ বাড়ানোর পাশাপাশি শরীরের জন্যও কাঁচা মরিচের রয়েছে বিস্ময়কর প্রভাব, তবে আছে কিছু ক্ষতিকর দিকও।রান্নায় ঝাল এবং স্বাদ আনার জন্য আমাদের দেশে কাঁচা মরিচের ব্যবহার বহুকাল ধরেই চলে আসছে। শুধু স্বাদের জন্যই নয়, এই সাধারণ সবজিটির রয়েছে নানা স্বাস্থ্য উপকারিতা। তবে অতিরিক্ত কাঁচা মরিচ খাওয়ার কিছু মারাত্মক ক্ষতিও রয়েছে, যা আমাদের জানা থাকা জরুরি।

কাঁচা মরিচের উপকারিতা

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়

কাঁচা মরিচে প্রচুর পরিমাণে ভিটামিন-সি এবং অ্যান্টি-অক্সিডেন্ট রয়েছে, যা শরীরের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে ও বিভিন্ন সংক্রমণ প্রতিরোধ করে।

হজমে সহায়তা করে

মরিচের ঝাল উপাদান ক্যাপসাইসিন হজম শক্তি বাড়াতে সহায়তা করে এবং অন্ত্রের কার্যক্রম সক্রিয় রাখে।

রক্ত সঞ্চালন ভালো রাখে

ক্যাপসাইসিন রক্ত সঞ্চালন বাড়ায়, যা রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং হার্টের স্বাস্থ্য ভালো রাখতে সহায়তা করে।

ব্যথা উপশমে সহায়ক

মরিচের ক্যাপসাইসিন উপাদান ব্যথা উপশমে কার্যকর ভূমিকা রাখে। তাই বিভিন্ন ব্যথানাশক মলমেও এটি ব্যবহৃত হয়।

ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে

কাঁচা মরিচের ঝাল উপাদান দেহের মেটাবলিজম বাড়িয়ে ক্যালোরি পোড়াতে সাহায্য করে, ফলে ওজন নিয়ন্ত্রণে রাখে।

রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সহায়ক

গবেষণায় দেখা গেছে, নিয়মিত পরিমিত পরিমাণ কাঁচা মরিচ খাওয়া রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে।

কাঁচা মরিচের অপকারিতা

অতিরিক্ত ঝালের কারণে পাকস্থলীর ক্ষতি

অতিরিক্ত কাঁচা মরিচ খাওয়ার ফলে পাকস্থলীতে জ্বালাপোড়া, গ্যাস্ট্রিক এবং আলসারের ঝুঁকি বাড়ে।

ত্বকের জ্বালা ও অ্যালার্জি

মরিচ কাটার সময় বা সরাসরি ত্বকে লাগলে জ্বালাপোড়া বা অ্যালার্জির সমস্যা হতে পারে।

মলদ্বারে জ্বালা সৃষ্টি

অতিরিক্ত মরিচ খাওয়ার কারণে মল ত্যাগের সময় পায়ুপথে জ্বালা-পোড়ার অনুভূতি হতে পারে।

অ্যালার্জির ঝুঁকি

কিছু মানুষের শরীরে মরিচ অ্যালার্জির প্রতিক্রিয়া তৈরি করতে পারে, যেমন ত্বকে ফুসকুড়ি, চোখে পানি, সর্দি-কাশি ইত্যাদি।

কাঁচা মরিচ খাওয়ার সঠিক নিয়ম

রান্নায় পরিমিত পরিমাণে কাঁচা মরিচ ব্যবহার করুন।

সরাসরি খাওয়ার সময় খেয়াল রাখুন, অতিরিক্ত যেন না হয়।

মরিচ কাটার পর ভালোভাবে হাত ধুয়ে নিন।

যাদের গ্যাস্ট্রিক বা আলসার আছে, তারা ডাক্তারের পরামর্শ অনুযায়ী মরিচ খাওয়া উচিত।

কাঁচা মরিচের রয়েছে শরীরের জন্য কিছু দারুণ উপকারিতা, তবে অতিরিক্ত খাওয়া বা অসচেতনভাবে ব্যবহারের ফলে শরীরে নানা সমস্যা দেখা দিতে পারে। তাই পরিমিত ও সঠিকভাবে কাঁচা মরিচ খাওয়ার অভ্যাস গড়ে তুলুন, উপকারিতার পাশাপাশি অপকারিতার ঝুঁকি এড়িয়ে চলুন।